ঈদে বেতন-বোনাস পেয়েছেন ২১০৪ কারখানার শ্রমিক: বিজিএমইএ

- আপডেট সময় : ০৩:৫০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 50
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা-চট্টগ্রামের ২১০৪ কারখানা তাদের শ্রমিকদের ঈদে বেতন-বোনাস পরিশোধ করেছে। আজ মঙ্গলবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) দেওয়া এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা জোনের মোট ১ হাজার ৭৮৫টি কারখানার মধ্যে ১ হাজার ৭৬৭টি (৯৮.৯৯%) কারখানা তাদের শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে। এছাড়া ১ হাজার ৭৫৩টি কারখানা (৯৮.২১%) শ্রমিকদের ঈদ বোনাস দিয়েছে। তবে ৩২টি কারখানা এখনও তাদের শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করেনি।
মধ্যপ্রাচ্যের কিছু রুট জুন পর্যন্ত বাতিল করল ব্রিটিশ এয়ারওয়েজ
অন্যদিকে, চট্টগ্রাম জোনে মোট ৩৮২টি কারখানার মধ্যে ৩৭৭টি (৯৮.৬৪%) কারখানা তাদের শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে এবং ৩৬৭টি কারখানা (৯৫.৬১%) ঈদ বোনাস প্রদান করেছে। তবে ১৫টি কারখানা তাদের শ্রমিকদের বেতন ও বোনাস বকেয়া রেখেছে।
প্রতিবেদনে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামের মোট ২ হাজার ১২৭টি কারখানার মধ্যে ২ হাজার ১০৪টি (৯৮.৯১%) কারখানা তাদের শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন এবং ২ হাজার ৮০টি (৯৭.৭৯%) কারখানা ঈদ বোনাস দিয়েছে।




















