ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানকে এখনই ছাড়বে না পাকিন্তান!

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 72

আফগানিস্তানে ‘চূড়ান্ত লক্ষ্য’ অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত রাখার কড়া ঘোষণা দিয়েছে পাকিস্তান। ‘ঘাজাব লিল হক’ নামের এই চলমান পাকিস্তানি অভিযানে এখন পর্যন্ত ৬৮৪ জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির তথ্য মন্ত্রণালয়। অন্যদিকে, এই সামরিক আগ্রাসনের জেরে পাকিস্তানের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা বা কূটনীতির পথে না হেঁটে সরাসরি পাল্টা হামলার মাধ্যমে প্রতিশোধ নেওয়ার চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে তালেবান সরকার।

গত সোমবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান, যা প্রতিবেশী এই দুই দেশের মধ্যকার সাম্প্রতিক তীব্র উত্তেজনার সর্বশেষ বহিঃপ্রকাশ। যদিও পাকিস্তান সরকার শুরু থেকেই কাবুলে হামলার দায় অস্বীকার করে আসছে, তবে আফগান ভূখণ্ডে তাদের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, তোরখাম সীমান্তে আফগান তালেবান ও ‘ফিতনা আল-খাওয়ারিজ’ সংশ্লিষ্ট অবস্থানগুলো লক্ষ্য করে সেনা অভিযান চালানো হয়েছে এবং সেখানে তালেবান ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী।

ইরান ইস্যুতে সাহায্য না করায় ন্যাটোর ওপর ক্ষুব্ধ ট্রাম্প!

এই সংঘাতময় পরিস্থিতি নিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তালেবানকে এখন সিদ্ধান্ত নিতে হবে তারা সন্ত্রাসীদের পক্ষ নেবে, নাকি পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। এর কড়া জবাবে আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে আর কোনো আলোচনার সুযোগ নেই, বরং আফগানিস্তান এখন সরাসরি প্রতিশোধের পথে হাঁটবে।

এদিকে, চলমান এই সংঘাতের মধ্যে কাবুলের একটি হাসপাতালে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল-খিতান এই ঘটনার একটি দ্রুত, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের জোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বেসামরিক নাগরিক ও হাসপাতালের মতো সংবেদনশীল স্থাপনায় হামলা চালানো আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। একই সঙ্গে তিনি দায়ী ব্যক্তিদের অবিলম্বে জবাবদিহির আওতায় আনার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আফগানিস্তানকে এখনই ছাড়বে না পাকিন্তান!

আপডেট সময় : ০২:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬