ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 51

ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে শত্রুপক্ষের একটি বিস্ফোরকবাহী উড়ন্ত বস্তু আঘাত হেনেছে। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এই হামলার ঘটনা ঘটে। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং ইরান সরকার পৃথক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

হামলায় ব্যবহৃত বস্তুটি ঠিক কী ছিল, সে সম্পর্কে কোনো পক্ষই নিশ্চিত করে কিছু না জানালেও এটি একটি ড্রোন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে স্বস্তির বিষয় হলো, এই ঘটনায় বিদ্যুৎকেন্দ্রটির কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ হতাহতও হননি।

এমন হামলার পরও টিকে যেতে পারে ইরানের সরকার: মার্কিন গোয়েন্দা সংস্থা

এই হামলার পর আইএইএ-এর মহাপরিচালক গভীর উদ্বেগ প্রকাশ করে পরমাণু স্থাপনায় যেকোনো ধরনের হামলা বন্ধের জোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলায় বিদ্যুৎকেন্দ্রে কোনো বিস্ফোরণ ঘটলে তা এক ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ডেকে আনবে।

এদিকে ইরান সরকার তাদের বিবৃতিতে এই হামলাকে সম্পূর্ণ আন্তর্জাতিক আইন পরিপন্থী বলে আখ্যায়িত করেছে। আন্তর্জাতিক আইনে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো কঠোরভাবে নিষিদ্ধ। ইরান সুস্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে এ ধরনের হামলা অব্যাহত থাকলে তা পুরো উপসাগরীয় অঞ্চলে এক মারাত্মক বিপর্যয় সৃষ্টি করবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

আপডেট সময় : ০১:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬