ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধের কারণে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক স্থগিত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 72

ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে তাঁকে এখন ওয়াশিংটনেই অবস্থান করতে হচ্ছে। তবে চীনের সঙ্গে এ বিষয়ে কাজ চলছে এবং তাদের সম্মতিতে বৈঠকটির সময় নতুন করে নির্ধারণ করা হচ্ছে।

আগামী ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের বেইজিং সফরের কথা ছিল। সেটি এখন প্রায় পাঁচ সপ্তাহ পিছিয়ে এপ্রিলের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সফর পেছানোর পেছনে অন্যতম বড় কারণ হিসেবে হরমুজ প্রণালির বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে উল্লেখ করা হচ্ছে। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি বর্তমানে প্রায় বন্ধ থাকায় বিশ্বজুড়ে জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহে মারাত্মক সংকট তৈরি হয়েছে।

লারিজানি হত্যার ‘প্রতিশোধ’ নিতে ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা ইরানের

স্থগিত হওয়া এই শীর্ষ বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য শুল্ক, বিরল খনিজ রপ্তানি, তাইওয়ান ইস্যু এবং মাদক পাচার নিয়ন্ত্রণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার কথা ছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্টের এই সফর নিয়ে উভয় দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের এই চলমান সংঘাত এখন আর কেবল ওই নির্দিষ্ট অঞ্চলেই সীমাবদ্ধ নেই; বরং তা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কসহ পুরো বিশ্বের কূটনীতি ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলতে শুরু করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধের কারণে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক স্থগিত

আপডেট সময় : ০২:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬