ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানসহ ৩ দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 47

পবিত্র ঈদুল ফিতর উদযাপনের দিনক্ষণ নিয়ে মুসলিম বিশ্বে বরাবরই ভিন্নতা দেখা যায়। কিছু দেশে ইতোমধ্যেই ২০২৬ সালের ঈদুল ফিতর কবে উদযাপিত হবে তা জানা গেছে। আবার কিছু দেশ এখনো শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে।

মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে গঠিত চাঁদ দেখা কমিটিগুলো রমজানের ২৯তম দিনের সন্ধ্যায় শাওয়ালের ক্ষীণ চাঁদ দেখার চেষ্টা করে থাকে। এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর ওপর নির্ভর করে রোজা শেষের ঘোষণা এবং ঈদ উদযাপনের দিন নির্ধারিত হয়।

ধর্মপ্রাণ মুসলমানরা এই ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন, যাতে তারা প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।

এ বছর ইতোমধ্যেই আফগানিস্তান, নাইজার ও মালি বুধবার (১৮ মার্চ) চাঁদ দেখার পর আজ (বৃহস্পতিবার) ঈদ উদযাপন করছে। অন্যদিকে সিঙ্গাপুর ঘোষণা দিয়েছে, তাদের দেশে ঈদুল ফিতরের প্রথম দিন হবে ২১ মার্চ।

মধ্যপ্রাচ্য সংকটে ফ্লাইট বিপর্যয়; আজ বাতিল ২৬টি, মোট ৬১৪টি

এদিকে, আফগানিস্তানে পবিত্র এ উৎসব উপলক্ষে দেশটিতে বিপুল সংখ্যক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম তোলো নিউজের প্রতিবেদন অনুযায়ী, আফগান সরকার ঈদুল ফিতর উপলক্ষে বুধবার ৪ হাজার ৫৯৬ জন বন্দিকে মুক্তি দিয়েছে এবং আরও ৪ হাজার ৪০৭ জন বন্দির সাজা হ্রাস করেছে।

ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (২০ মার্চ) যে ২৩টি দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে, তারা হলো–মালদ্বীপ, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল, ক্যামেরুন এবং কানাডা।

অন্যদিকে ২৭টি দেশ আজ (বৃহস্পতিবার) শাওয়ালের চাঁদ দেখার জন্য পর্যবেক্ষণ করবে। এই দেশগুলো হচ্ছে–ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, মৌরিতানিয়া, কোমোরোস, বুরকিনা ফাসো, মোজাম্বিক, গায়ানা, আলবেনিয়া, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান।

এসব দেশের ক্ষেত্রে আজ মাগরিবের নামাজের পর চাঁদ দেখা গেলে ঈদ উদযাপিত হবে শুক্রবার (২০ মার্চ)। অন্যথায় ঈদ পালিত হবে শনিবার (২১ মার্চ)। সূত্র: খালিজ টাইমস

নিউজটি শেয়ার করুন

আফগানিস্তানসহ ৩ দেশে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

আপডেট সময় : ০৩:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬