ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির শীর্ষ নেতারা ঈদ করবেন যেখানে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 62

আগামী শনিবার (চাঁদ দেখা সাপেক্ষে) সকাল সাড়ে ৮টায় রাজধানীর সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য এই জামাতে রাষ্ট্রপতিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সরকারি বাসভবনে বিদেশি কূটনীতিক, শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক এবং দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

বিএনপির শীর্ষ নেতারা বেশির ভাগই নিজ সংসদীয় এলাকায় ঈদ করবেন। কেউ কেউ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় ঈদ করবেন। এছাড়া ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিস্থল জিয়ারত করবেন দলের সিনিয়র নেতারা।

জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ঢাকায় ঈদ করবেন। এসব নেতা পরে নিজ নির্বাচনী এলাকায় যাবেন।

তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদির চিঠি

স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নিজ এলাকায় নরসিংদীর পলাশে, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারে এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ঈদ করবেন।

এদিকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান অসুস্থ থাকায় বিদেশে চিকিৎসা নিচ্ছেন।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ করবেন। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, বরকতউল্লা বুলু নোয়াখালীতে, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশালে এবং নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরের নিজ এলাকায় ঈদ করবেন।

যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদীতে ও শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে ঈদ করবেন। আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহে এবং আবদুস সালাম আজাদ মুন্সিগঞ্জের নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। এছাড়া দলটির বেশির ভাগ নেতাই নিজ নিজ এলাকায় ঈদ করবেন।

বিএনপি নেতারা জানান, নির্বাচনের পর এটিই প্রথম ঈদ হওয়ায় তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগের অংশ হিসেবেই অধিকাংশ কেন্দ্রীয় নেতা ঢাকার বাইরে ঈদ করার সিদ্ধান্ত নিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপির শীর্ষ নেতারা ঈদ করবেন যেখানে

আপডেট সময় : ১১:৩৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬