যুক্তরাষ্ট্র নিজের পররাষ্ট্রনীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে: ওমানের পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:২৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 50
যুক্তরাষ্ট্র নিজের পররাষ্ট্রনীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। মিত্রদের উচিৎ এই অনাকাঙ্ক্ষিত জটিলতা থেকে দেশটিকে বেরিয়ে আসতে সহায়তা করা। দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক নিবন্ধে এই সতর্কবার্তা দিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি।
তিনি বলেন, ‘গত নয় মাসে দুইবার যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির একেবারে কাছাকাছি পৌঁছেছিল। গত ২৮ ফেব্রুয়ারি সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মাত্র কয়েক ঘণ্টা পর ইসরায়েল-যুক্তরাষ্ট্র আবারও শান্তির ওপর একটি অবৈধ সামরিক হামলা চালায়। এটি ছিল একটি ধাক্কা, তবে আমরা এতে বিস্মিত হইনি।’
ইরান তার প্রতিবেশী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু বলে দাবি করা স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে। ইরানের এই প্রতিক্রিয়াকে ‘অপরিহার্য’ বললেও বিষয়টি তার কাছে ‘গভীরভাবে দুঃখজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ মনে হয়েছে।
ইরান যুদ্ধের জন্য ২০০ বিলিয়ন ডলার চাইল পেন্টাগন
আলবুসাইদির মতে, ‘ইরানকে শেষ করার জন্য’ পরিচালিত যুদ্ধের মুখে পড়ার পর দেশটির নেতৃত্বের কাছে এটাই একমাত্র যৌক্তিক বিকল্প ছিল।
যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ওমানের পররাষ্ট্রমন্ত্রী যোগ করেন, ‘যুক্তরাষ্ট্রের প্রশাসনের সবচেয়ে বড় ভুল হিসাব ছিল শুরুতেই এই যুদ্ধে জড়িয়ে পড়া। এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই এখান থেকে তাদের কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবে- এমন কোনও সম্ভাবনা নেই।’
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে বিনা উসকানিতে ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানা শুরু করে। এতে পুরো মধ্যপ্রাচ্যেই যুদ্ধ ছড়িয়ে পড়েছে। সূত্র: আল জাজিরা
























পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের আলোচনায় ইতিবাচক অগ্রগতি