যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে খামেনির চ্যালেঞ্জ

- আপডেট সময় : ১১:৩৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / 58
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সেই সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পাল্টা কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। খবর আল জাজিরার।
এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যখন আপনি প্রতিপক্ষকে কার্যত ধ্বংস করে দিচ্ছেন, তখন যুদ্ধবিরতি করার প্রয়োজন নেই।’ তার এই বক্তব্য সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। একই সঙ্গে তিনি ন্যাটো জোটকে ভীতু আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া এই সামরিক জোট একটি কাগুজে বাঘ।
আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা
অন্যদিকে পারস্যের নববর্ষ নওরোজ উপলক্ষে দেয়া এক বার্তায় মোজতবা খামেনি দাবি করেন, ইরান তার শত্রুদের বিরুদ্ধে মাথা ঘুরিয়ে দেয়ার মতো আঘাত হেনেছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে ভয়াবহ ভুল হিসাব বলে উল্লেখ করেন এবং প্রতিরোধ অব্যাহত রাখার ইঙ্গিত দেন।
এদিকে যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ছে বৈশ্বিক কূটনীতিতেও। যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান অবতরণের অনুরোধ প্রত্যাখ্যান করেছে শ্রীলঙ্কা। একই সময়ে সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিতের ঘোষণা দিয়েছে, যা এই সংঘাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক অস্বস্তির ইঙ্গিত দিচ্ছে।
মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর চলাকালেও থেমে থাকেনি হামলা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণ অব্যাহত রয়েছে ইরান ও লেবাননে। একই সময়ে ইরানে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব নওরোজ। বিশ্লেষকদের মতে, এই সংঘাত এখন একটি ঝুঁকিপূর্ণ নতুন পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে আঞ্চলিক সীমা ছাড়িয়ে তা বৈশ্বিক সংকটে রূপ নেওয়ার আশঙ্কা বাড়ছে।

























