বিশ্বকাপ শেষ আর্জেন্টিনার মৌসুমের সর্বোচ্চ গোলদাতার
- আপডেট সময় : ০৩:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / 62
১১ জুন থেকে শুরু ফিফা বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন আর্থের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে অংশগ্রহণকারী দলগুলো। তবে ইউরোপীয় ও আন্তমহাদেশীয় অঞ্চলের এখনও ৬ দল অপেক্ষায় চূড়ান্ত টিকিটের জন্য। বাদবাকি ৪২ দলের বেশিরভাগই ফ্রেন্ডলি ম্যাচে ব্যস্ত সময় পার করছে।
বিশ্বকাপে গ্রুপ জে-তে আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ নিয়েই ব্যস্ত। মৌরিতানিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় শুক্রবার রাত দুইটায় মুখোমুখি হবে আলবেসেলেস্তারা। আর এই ম্যাচের আগে দলের তিন প্লেয়ার— নিকোলাস ওতামেন্দি, জোয়াকিন পানিচেল্লি, রদ্রিগো দি পলকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ।
ফরাসি ক্লাব স্টার্সবুর্গের জোয়াকিন পানিচেল্লির অবস্থা একটু বেশিই গুরুতর। অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছেন আর্জেন্টিনার ২৩ বছর বয়সী তরুণ স্ট্রাইকার। ফলে মৌসুম থেকেই ছিটকে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।
ইতালির বিশ্বকাপ–স্বপ্ন বাঁচিয়ে রাখলেন টোনালি-কিন
লিগ ওয়ানে ১৬ গোল করে শীর্ষে পানিচেল্লি। শুক্রবার মৌরিতানিয়ার বিপক্ষে নামার কথা থাকলেও চোটের কারণে সেটা সম্ভব হবে না।
ইতালির ক্রীড়া সাংবাদিক ও ফুটবল বিশ্লেষক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, পানিচেল্লির হাঁটুর চোট গুরুতর। তার চোটের বিষয়টি ইতোমধ্যে ক্লাবকে জানানো হয়েছে।
পানিচেল্লির চোটের বিষয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কিংবা স্টার্সবুর্গ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। ফলে জানা যায়নি তার চোট কতটা গুরুতর কিংবা কতদিন মাঠের বাইরে থাকবেন তিনি।

























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই