ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে হুতিরা নামায় বন্ধ হতে পারে সুয়েজ খালও!

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 117
137

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধে প্রথমবারের মতো ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা বিশ্ব বাণিজ্যের জন্য নতুন সংকটের সংকেত দিচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।

শনিবার (২৮ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি জানান, গত কয়েক বছরে হুতিরা যে সামরিক সক্ষমতা অর্জন করেছে, তাতে তারা চাইলে বাব আল-মান্দাব প্রণালি বন্ধ করে লোহিত সাগর ও সুয়েজ খালের জাহাজ চলাচল স্থবির করে দিতে পারে। এর ফলে বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পথ—হরমুজ প্রণালি ও সুয়েজ খাল, একই সাথে ঝুঁকির মুখে পড়বে, যার প্রভাব পড়বে সারা বিশ্বে।

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

অধ্যাপক এলমাসরি আরও উল্লেখ করেন যে, ইসরায়েল সামরিকভাবে শক্তিশালী হলেও হুতিদের এই ধারাবাহিক আক্রমণ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করবে। বিশেষ করে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজবুল্লাহ এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা যেভাবে ইসরায়েলি প্রতিরক্ষা ভেদ করেছে, সেই পরিস্থিতিতে ইয়েমেন থেকে নতুন করে আক্রমণ শুরু হওয়া ইসরায়েলের জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলবে। তবে তিনি একটি ভিন্ন রাজনৈতিক সমীকরণের কথাও তুলে ধরেন। তাঁর মতে, ইসরায়েল হয়তো কৌশলগতভাবে এই পরিস্থিতির বিস্তারকে ইতিবাচক হিসেবে দেখতে পারে। কারণ তারা চায় যুদ্ধের পরিধি বাড়ুক এবং তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র যেন এই সংঘাত থেকে সরে না যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধে হুতিরা নামায় বন্ধ হতে পারে সুয়েজ খালও!

আপডেট সময় : ০৩:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬