ঝিনাইদহে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

- আপডেট সময় : ০৩:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 69
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার খড়িবাড়িয়া গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চারজন কৃষক আহত হয়েছেন।
নিহতেরা হলেন প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২) ও সুনিল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০)।
বয়ে যেতে পারে কালবৈশাখী, ১ নম্বর সতর্কতা সংকেত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খড়িবাড়ি মাঠে পেঁয়াজ উঠানোর কাজ করছিল কৃষকরা। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের আঘাতে মাঠের মধ্যে থাকা ৬ জন কৃষক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সমীর বিশ্বাস ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
নিহত সমীর বিশ্বাস খড়িবাড়িয়া গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে এবং অপু বিশ্বাস একই গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে বলে জানা গেছে। বর্তমানে আহত অন্য ৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’






















