ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাত গোলের রোমাঞ্চে জিতল জার্মানি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • / 37

আক্রমণ আর পাল্টা আক্রমণে দারুণ জমে উঠল জার্মানি ও সুইজারল্যান্ডের ম্যাচ। সব মিলিয়ে সাত গোলের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে দু’বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ল জুলিয়ান নাগেলসম্যানের জার্মানি।

শুক্রবার রাতে ফিফা প্রীতি ম্যাচে প্রতিপক্ষের মাঠে সুইজারল্যান্ডকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। তরুণ ফরোয়ার্ড ফ্লোরিয়ান উইর্টজ জোড়া গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি।

বাসেলের সেন্ট জ্যাকব-পার্কে ১৭ মিনিটে ড্যান এনদোয়ে চমৎকার গোলে স্বাগতিক সুইজারল্যান্ডকে লিড এনে দেন। ২৬ মিনিটে উইর্টজের মাপা ক্রস থেকে হেডে গোল করে জার্মানিকে সমতায় ফেরান বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার জোনাথন তাহ।

ইনজুরি টাইমের পেনাল্টিতে পরাজয় এড়াল উরুগুয়ে

৪১ মিনিটে ব্রিল এমবোলোর গোলে সুইজারল্যান্ড আবারও এগিয়ে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে উইর্টজের পাস থেকে সার্জ গ্যানাব্রি গোল করলে ২-২ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে জার্মানিকে প্রথমবারের মতো লিড এনে দেন উইর্টজ। ৭৯ মিনিটে সুইজারল্যান্ডের বদলি খেলোয়াড় জোয়েল মন্টিরো সমতা ফেরান।

ম্যাচের ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে জার্মানির জয় নিশ্চিত করেন উইর্টজ। এই জয়ের মাধ্যমে সুইজারল্যান্ডের বিপক্ষে দীর্ঘ ১৬ বছরের জয়খরা কাটাল জার্মানি।

রাতের অপর প্রীতি ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে স্পেন। ঘরের মাঠ এস্তাদিও দে লা সেরামিকাতে স্প্যানিশদের হয়ে জোড়া গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল।

পরের ম্যাচে সোমবার ঘরের মাঠে ঘানার মুখোমুখি হবে জার্মানি, মঙ্গলবার স্পেন মোকাবিলা করবে মিশরকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাত গোলের রোমাঞ্চে জিতল জার্মানি

আপডেট সময় : ০১:৩০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬