ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 83
102

কাতার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার (১ এপ্রিল) সকালে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হামলার শিকার জাহাজটি থেকে ২১ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইরান থেকে কাতার লক্ষ্য করে মোট তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর মধ্যে কাতারের সশস্ত্র বাহিনী আকাশপথেই দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়। তবে তৃতীয় ক্ষেপণাস্ত্রটি সরাসরি ‘কাতার এনার্জি’র ভাড়া করা একটি তেলবাহী জাহাজে আঘাত হানে।

এবার বাব আল–মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিল হুতিরা

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জাহাজে থাকা ক্রুদের উদ্ধার করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছিল, কাতার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। প্রথমটির আঘাতে জাহাজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলেও পরবর্তীতে তা নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে, দ্বিতীয় একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র জাহাজের ইঞ্জিন রুমে আটকে আছে বলে জানা গেছে। হামলার সময় জাহাজটি কাতারের রাস লাফান শিল্প এলাকা থেকে প্রায় ১৭ নটিক্যাল মাইল উত্তরে অবস্থান করছিল। এ ঘটনায় ওই অঞ্চলে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কাতারের তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ০৫:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬