ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১০:৪৩ অপরাহ্ন, রোববার, ৩ মে ২০২৬
  • / 80

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল সাড়ে ৫টার দিকে নাচোল-আড্ডা সড়কের বেনীপুর-এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জ উপজেলার জিসান (৩৫) ও নাচোলের আজিপুর গ্রামের সালামের ছেলে সোহান (১৫)।

রোববার (৩ মে) ভোর ৬টার দিকে নাচোল উপজেলার বেনিপুর নামকস্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা জিসান ও সোহাগ মোটরসাইকেলে আজিপুর থেকে ধানসুরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেনিপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

নাচোল থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন যুবক মারা গেছেন। দুর্ঘটনার পর ট্রাকটিকে আটক করা গেলেও চালক কৌশলে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে উক্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

আপডেট সময় : ০১:১০:৪৩ অপরাহ্ন, রোববার, ৩ মে ২০২৬