ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৫

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 70

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (২৩ মে) সকালে জেলার খোকসা উপজেলার শিমুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামের এক স্কুলছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে দৌলতপুরের ফিলিপ নগড় মন্ডল পাড়ার রুহুল আমিনের মেয়ে।

পুলিশ জানায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়ায় যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। এসময় একই দিক থেকে যাওয়া বালুবাহী ডাম্প ট্রাককে ওভারটেক করে বাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা গরুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে যায়।

স্থানীয়রা জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী ‘তানহা পরিবহনে’র একটি যাত্রীবাহী বাস খোকসার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে আচমকা একটি ভ্যানের মুখোমুখি চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে দ্রুত ব্রেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গভীর খাদে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে ১০ থেকে ১৫ জনের অবস্থা গুরুতর।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ৫

আপডেট সময় : ০২:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬