ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির টাকা ফেরত দিচ্ছেন বিজেপির নেতারা!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 49

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গায় এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। জনরোষ এবং সম্ভাব্য আইনি পদক্ষেপ এড়াতে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে ‘কাটমানি’ বা চাঁদাবাজির মাধ্যমে আদায় করা অর্থ গ্রামবাসীদের ফেরত দিতে শুরু করেছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গ্রামবাসীদের ডেকে একটি বিশেষ সমাবেশের আয়োজন করে এই অর্থ ফেরত দেয়া হয়। রবিবার (৩১ জুন) পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকার একটি স্কুল মাঠে এই ঘটনা ঘটে। কিছু ক্ষেত্রে যেসব তৃণমূল নেতা বর্তমানে পলাতক রয়েছেন, তাদের পরিবারের সদস্যরা এসে টাকা পরিশোধ করেন।

স্থানীয় বিজেপি সভাপতি সুরেন্দ্র বর্মন এই বিষয়ে বলেন, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী একজন পঞ্চায়েত সদস্যসহ কয়েকজন তৃণমূল নেতা এলাকার গ্রামবাসীদের কাছ থেকে প্রায় ৮০ লাখ রুপি আদায় করেছিলেন। এখন পরিণতির আশঙ্কায়, ওই পঞ্চায়েত সদস্য নিজে অনুপস্থিত থাকলেও কয়েকজন নেতাকে সামনে এসে অন্তত কিছু অর্থ ফেরত দিতে বাধ্য হতে হয়েছে।

জানা গেছে, রোববার ফকিরের কুঠির ওই স্কুল মাঠে পচাগড় গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি তপন দে ব্যক্তিগতভাবে কয়েকজন গ্রামবাসীর হাতে টাকা ফেরত দেন। অন্যদিকে, এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত বাবাই বর্মন বর্তমানে পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে তাঁর বৃদ্ধ বাবা ওই সমাবেশে উপস্থিত হয়ে গ্রামবাসীদের টাকা ফেরত দেন।

টাকা ফেরত পেয়ে ভুক্তভোগী গ্রামবাসীরা স্বস্তি প্রকাশ করার পাশাপাশি ক্ষোভও জানিয়েছেন। এক গ্রামবাসী জানান, জমিজমা সংক্রান্ত একটি বিরোধ মিটিয়ে দেয়ার কথা বলে এক স্থানীয় তৃণমূল নেতা তাঁর কাছ থেকে অনেক টাকা নিয়েছিলেন, কিন্তু কোনো কাজই হয়নি। পরে অনেককে টাকা ফেরত দেয়ার খবর শুনে তিনি নাম নিবন্ধন করেন এবং সমাবেশে এসে নিজের টাকা ফেরত পান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চাঁদাবাজির টাকা ফেরত দিচ্ছেন বিজেপির নেতারা!

আপডেট সময় : ০২:৩২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬