যুক্তরাষ্ট্রের হামলা জবাবে দুই দেশে ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান
- আপডেট সময় : ০৪:৩৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / 31
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একদিকে যুদ্ধ বন্ধে আলোচনা চলছে, অন্যদিকে পাল্টাপাল্টি হামলাও চালাচ্ছে উভয় পক্ষ। শনিবার (৬ জুন) স্থানীয় সময় ভোরে ইরানের কেশম দ্বীপ এবং হরমুজ প্রণালির কোলঘেঁষা গোরুক শহরে দুটি রাডার স্টেশনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া হরমুজ প্রণালিতে ইরানের ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটি।
জবাবে ‘শত্রুপক্ষের ঘাঁটিতে অ্যারোস্পেস ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপের কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের গরুক শহর ও কেশম দ্বীপে মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন বাহিনীর অভিযানের পর কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
সেন্টকম এক বিবৃতিতে জানায়, ‘প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ইরানের নিক্ষেপ করা ছয়টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। আর সপ্তমটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরানের হামলায় মার্কিন সেনাসদস্যদের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ছাড়া, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরান দাবি করেছে, সেটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উল্লেখ করেছে সেন্টকম।























অবশেষে তৃতীয় বিয়ে করলেন আমির খান