পার্বত্য মন্ত্রীকে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে নাগরিক সমাজের মানববন্ধন
- আপডেট সময় : ১০:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 10
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপিকে পুনরায় একই পদে বহালের দাবিতে মানববন্ধন করেছেন, রাঙামাটির নাগরিক সমাজ।
সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই সংগঠনটির ব্যনারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে স্থানীয় পাহাড়ি ও বাঙালী নারী পুরুষ অংশ গ্রহন করেন।
রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম মঈনুদ্দিনের সভাপতিত্বে এতে অ্যাডভোকেট সুষ্মিতা চাকমা, রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, বিএনপি নেতা আমীর ছাবের, মারমা সম্প্রদায়ের নেতা মং সুইন প্রু মারমা, মানবাধিকারকর্মী লুমা লুসাই, বিএনপির পেশাজীবী নেতা মঈনুদ্দিন মাস্টার বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় দীপেন দেওয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোন এক ষড়যন্ত্রের বলি হয়েছে সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। তার পদত্যাগের পেছনে যে কারণ দেখানো হয়েছে, তা গ্রহণযোগ্য নয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দীপেন দেওয়ানের নেতৃত্বের বিকল্প নেই। অবিলম্বে পার্বত্যাঞ্চলের মানুষের প্রাণের দাবি পার্বত্য মন্ত্রী হিসেবে এ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুর্ণবহাল করতে সরকারের প্রতি আহবান জানান ওই সংগঠনের নেতৃবৃন্দরা।
মানববন্ধন শেষে রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয় জেলা নাগরিক সমাজ প্রতিনিধিরা।

























আসছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট