ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দারুণ জয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৬:৪৬ অপরাহ্ন, রোববার, ১৪ জুন ২০২৬
  • / 14

লক্ষ্যটা সহজ ছিল না মোটেও। কঠিন চ্যালেঞ্জের জবাবটা বেশ ভালোভাবে দিলেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। আগ্রাসী ব্যাটিংয়ে ঝড়ো ফিফটি করে দলকে এগিয়ে দিলেন তরুণ ওপেনার। পরে শারমিন আক্তার সুপ্তার দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ।

বার্মিংহামে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রোববার বিকেলের ম্যাচে আগে ব্যাট করে ১৩৯ রানের সংগ্রহ পায় ডাচরা। জবাবে ৫ বল বাকি থাকতে ম্যাচ জেতে নিগার সুলতানা জ্যোতির দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এটি চতুর্থ জয়। এই প্রথম রান তাড়া করে জয় পেল তারা। আর সব মিলিয়ে টি-টোয়েন্টি সংস্করণে ১৪০ বা তার বেশি রান তাড়া করে তাদের তৃতীয় জয় এটি।

রান তাড়ায় শুরুতেই ভাগ্যের ছোঁয়া পায় বাংলাদেশ। দ্বিতীয় ওভারে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে বেঁচে যান জয়িতা। বলটি তালুবন্দী করলেও, ফিল্ডারের হাতের ফাঁক গলে মাটিতে ছুঁয়ে যাওয়ায় নট আউট দেন থার্ড আম্পায়ার।

এরপর ঝড় তোলেন তরুণ এই ওপেনার। পরের দুই ওভারে মারেন দুটি করে বাউন্ডারি। পাওয়ার প্লে শেষ হওয়ার পর সপ্তম ওভারে ছক্কার পর চার মেরে চল্লিশ পেরিয়ে যান ২০ বছর বয়সী ওপেনার। পরের ওভারে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে মাত্র ৩২ বলে ফিফটি করে ফেলেন জয়িতা।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় পঞ্চাশের পর টিকতে পারেননি। পরের বলেই কাট করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন তরুণ ওপেনার। ৭ চার ও ২ ছক্কায় ৩৩ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি।

এরপর ক্রিজে গিয়ে প্রথম বলেই বোল্ড হয়ে যান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আরেক ওপেনার দিলারা আক্তারও ড্রেসিং রুমের পথ ধরেন ১১তম ওভারে, ২৩ বলে করেন ২৬ রান। পরের ওভারে রানআউট হন ১০ বলে ৪ রান করা সোবহানা মোস্তারি।

৮৫ রানে ৪ উইকেট হারানো দলের হাল ধরেন শারমিন আক্তার সুপ্তা ও স্বর্ণা আক্তার। দুজন মিলে মাত্র ৪৪ বলে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে নিশ্চিত করেন দলের জয়। ১৭ বলে ১৮ রান করেন স্বর্ণা। আর সুপ্তার ব্যাট থেকে আসে ৩২ বলে ৩৭ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই মারুফার তোপে পড়ে নেদারল্যান্ডস। দ্বিতীয় ওভারে প্রথম তিন বলে ১০ রান দিলেও, চতুর্থ বলে আঘাত করেন বাংলাদেশের তারকা পেসার। কট বিহাইন্ড হয়ে ফেরেন ফিবি মোকেনবোয়ার।

পঞ্চম ওভারে আরেক ওপেনার হিদার সিগার্সকে কট বিহাইন্ড করেন ফারিহা তৃষ্ণা। স্টেয়ার ক্যালিসকে বোল্ড করে দেন রাবেয়া খান। পঞ্চাশের আগে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ডাচরা।

সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তেমন সফল হয়নি নেদারল্যান্ডস। ১২তম ওভারে রবিন রিককে ফেরান মারুফা। পরের ওভারে সানিয়া খুরানাকে বোল্ড করেন রিতু মনি।

এরপর অধিনায়ক বাবেত ডে লেডে ও ফ্রেডরিক ওভারডাইক মিলে মাত্র ২৩ বলে গড়েন ৩৭ রানের জুটি। ৯ বলে ৯ রান করা ওভারডাইক রান আউট হলে ভাঙে এই জুটি।

পরে রান আউট হয়ে ফেরেন বাবেত ডে লেডেও। নেদারল্যান্ডস অধিনায়কের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৫০ রান। শেষ দিকে আইরিস জুইলিং ১১ বলে ১৩ ও সিলভার সিগার্স ৮ বলে ১০ রানের ছোট তবে মূল্যবান ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে ৩১ রানে ২ উইকেট নেন মারুফা। এছাড়া বাকি চার বোলার ফারিহা, সানজিদা মেঘলা, রিতু ও রাবেয়া নেন ১টি করে উইকেট।

লিডসে আগামী ১৭ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দারুণ জয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

আপডেট সময় : ১০:৪৬:৪৬ অপরাহ্ন, রোববার, ১৪ জুন ২০২৬