ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের মাসের শেষদিকে দেয়া হবে স্কুল ড্রেস: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 62

আগামী ২০ জুলাইয়ের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একইসঙ্গে জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু করবে সরকার।

সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব সিদ্ধান্তের কথা জানান।

শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তনের আভাস দিয়ে মন্ত্রী বলেন, ‘২০২৮ সালের পর থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার পর শিক্ষার্থীদের আর দীর্ঘ অপেক্ষা করে সময় নষ্ট করতে হবে না। ফলাফল হওয়ার সাথে সাথেই তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।’ শিক্ষাব্যবস্থাকে সেশন জটমুক্ত করতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

পাঠ্যপুস্তক পরিমার্জনের বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, এই বছরের ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সকল স্কুলে পরিমার্জিত ও সংশোধিত নতুন বই পৌঁছে দেয়া নিশ্চিত করা হবে। যাতে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা কোনো রকম জটিলতা ছাড়া বই পেতে পারে।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের শুধু চার দেয়ালের মাঝে পড়াশোনার ভেতরেই আটকে না রেখে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে।’

মোহাম্মদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এই ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

জুলাইয়ের মাসের শেষদিকে দেয়া হবে স্কুল ড্রেস: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৯:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬