পঞ্চমবার বাবা হতে চলেছেন নেইমার!
- আপডেট সময় : ১১:৪০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 19
ব্রাজিলের ‘পোস্টার বয়’ নেইমারকে (Neymar) নিয়েই কার্লো অ্যানচেলোত্তি বিশ্বকাপের ‘স্পেশাল ২৬’ বেছে নিয়েছিলেন। তিন বছর পর জাতীয় দলে ফেরা স্যান্টোস ফরোয়ার্ড কিন্তু গ্রেড-টু পেশির চোট নিয়েই আমেরিকায় বিশ্বকাপ খেলতে এসেছেন। আর এই চোট তিনি গত ১৭ মে ক্লাবের হয়ে খেলতে গিয়েই পেয়েছিলেন। অলিম্পিক্স সোনা জয়ী মাঠে কম রিহ্যাবে বেশি কাটান। চোট-আঘাত ও রঙিন জীবনই নেইমারের কেরিয়ার প্রায় গিলে ফেলেছে, সে কথা আর কারই বা অজানা!
মরক্কোর সঙ্গে ১-১ ড্র করেই বিশ্বকাপ শুরু করেছে ব্রাজিল। আর এই চোটের কারণেই অ্যানচেলোত্তি তাঁকে দলে রাখতে পারেননি। বেঞ্চেই ছিলেন নেইমার। আগামী শনিবার ফিলাডেলফিয়ায় ব্রাজিল গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামছে। সেদিনও নেইমারকে দেখা যাবে না মাঠে। এই মুহূর্তে জানা যাচ্ছে হাইতি ম্যাচই নয়, পুরো গ্রুপ পর্বেই খেলতে পারবেন না নেইমার। একাধিক আন্তর্জাতিক মিডিয়ার এও দাবি যে, পুরো টুর্নামেন্টই অনিশ্চিত এনজে টেন! বার্সেলোনা ও পিএসজি-র ৩৪ বছরের প্রাক্তন স্টার এখনও পর্যন্ত একদিনও দলের সঙ্গে ট্রেনিংই করতে পারেননি বলে রিপোর্ট। শুধুই জিমে সময় কাটাচ্ছেন। নিউ জার্সিতে ব্রাজিলের বেস ক্যাম্প। গত সোমবার ১৫ জুন নেইমার নিউ ইয়র্ক রেড বুল ট্রেনিং সেন্টারে কোনও সেশনই করতে পারেননি। জানা যাচ্ছে নেইমারের আরও কিছু মেডিক্যাল টেস্ট হয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন যদিও এই নিয়ে কোনও বিবৃতি দেয়নি এখনও।
অ্যানচেলোত্তি বলেছেন, ‘নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি যে, ও সুস্থ হয়ে উঠবে এবং আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবে। যখন নেইমারকে আমরা দলে নিয়েছিলাম, তখন ওর অনস্বীকার্য টেকনিক্যাল দক্ষতার কথা বিবেচনা করেছি। তবে ওর অভিজ্ঞতা এবং দলের তরুণ খেলোয়াড়দের সামনে যে দৃষ্টান্ত স্থাপন করে, তার জন্যও আমরা নেইমারকে দলে চাই।’ নেইমার দীর্ঘ সময় ধরে চোট-আঘাত নিয়ে লড়াই করছেন। ২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে মন্টেভিডিওতে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলছিলেন। তখনই তাঁর বাঁ-হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে যায়। এরপর থেকে আর জাতীয় দলের হয়ে খেলেননি। ব্রাজিল এবং অ্যানচেলোত্তি এখন ইতিবাচক খবরের অপেক্ষায় রয়েছে। মোদ্দা কথা নেইমার কবে মাঠে ফিরবেন, তা নিশ্চিত ভাবে কেউই বলতে পারছে না।
ওদিকে জানা যাচ্ছে যে, নেইমার পঞ্চমবার বাবা হতে চলেছেন। তাঁর পার্টনার ব্রুনা বিয়ানকার্দি নিশ্চিত করেছেন যে, তাঁর এবং নেইমারের তৃতীয় সন্তান আসছে। নেইমারের হতে চলেছে পঞ্চম সন্তান। ব্রুনার সঙ্গে নেইমারের ম্যাভি ও মেল নামের দুই কন্যাসন্তান রয়েছে। নেইমারের বাকি দুই সন্তানের মধ্যে রয়েছে ১৪ বছর বয়সী ছেলে লুকা (মা: কার্লোস দান্তাস) এবং আরেক কন্যা সন্তান হেলেনা (মা: আমানদা কিমবার্লি) রয়েছে। ব্রুনা তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো পোস্ট করে কন্যাসন্তান আসার বার্তা দিয়েছেন। সেখানে মজার ছলে নেইমার বলেছেন যে, তাঁদের পরিবারে মেয়ের সংখ্যা এত বেশি হয়ে যাচ্ছে যে তিনি একটি ব্যান্ড দল বানাবেন এবং তার নাম হবে স্পাইস গার্লস।



























সমগ্র বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী