ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি খেলি দেশের হয়ে ইতিহাস গড়তে: এমবাপ্পে

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 37

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের জাত চেনালেন কিলিয়ান এমবাপ্পে। শুরু থেকেই আলোচনায় থাকা এই ফরাসি তারকা জোড়া গোল করে সেনেগালের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন ফ্রান্সকে। ম্যাচ শেষে সমালোচকদের উদ্দেশে দেয়া তার মন্তব্যও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফুটবল দুনিয়ায়।

নিজের তৃতীয় বিশ্বকাপের শুরুটা স্মরণীয় করে তোলেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাব পর্যায়ে সাম্প্রতিক সময়টা প্রত্যাশামতো না কাটলেও জাতীয় দলের জার্সিতে তিনি যেন আরও বেশি উজ্জ্বল। সেনেগালের বিপক্ষে ম্যাচে দুইবার বল জালে পাঠিয়ে শুধু জয়ই নয়, গড়েছেন একাধিক রেকর্ডও।

ম্যাচ শেষে সমালোচনার জবাবে এমবাপ্পে বলেন, তিনি সমালোচকদের চুপ করানোর জন্য নয়, বরং দেশের হয়ে খেলেন এবং ইতিহাস গড়াই তার লক্ষ্য। তার ভাষায়, সবাইকে সন্তুষ্ট করতে চাইলে দীর্ঘদিন খেলতে হতো, কিন্তু তার মনোযোগ দলকে বিশ্বকাপ জেতানো।

এই ম্যাচে দুই গোল করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৮ তে। এতে তিনি পেছনে ফেলেছেন ফ্রান্সের হয়ে এতদিন সর্বোচ্চ গোলদাতা থাকা অলিভিয়ে জিরুকে। পাশাপাশি বিশ্বকাপেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন এমবাপ্পে। এই টুর্নামেন্টে তার মোট গোল এখন ১৪, যা ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ।

এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি জুস্ত ফঁতেনকে, যিনি এতদিন ফ্রান্সের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ধরে রেখেছিলেন। এক বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের ধারায় আবারও প্রমাণ করলেন বড় মঞ্চে চাপ সামলানোর ক্ষেত্রে তিনি কতটা নির্ভরযোগ্য।

তবে ফ্রান্স অধিনায়ক স্বীকার করেছেন, দল এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেনি। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারায় স্বস্তি থাকলেও সামনে আরও কঠিন চ্যালেঞ্জ আসবে বলে মনে করেন তিনি। তার মতে, বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন, আর প্রথম ম্যাচে জয় পাওয়া সবসময়ই গুরুত্বপূর্ণ।

সমালোচকদের উদ্দেশে শেষ মন্তব্যে এমবাপ্পে জানান, বাইরে কী বলা হচ্ছে তা নিয়ে তিনি ভাবছেন না। তার কাছে গুরুত্বপূর্ণ হলো মাঠের পারফরম্যান্স এবং দলের অগ্রগতি। এখনো এটি গ্রুপ পর্বের শুরু সবচেয়ে বড় লড়াইটা সামনে অপেক্ষা করছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমি খেলি দেশের হয়ে ইতিহাস গড়তে: এমবাপ্পে

আপডেট সময় : ০৯:১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬