ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি-ম্যাজিক, মায়ামির দারুণ জয়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 7

বিশ্বকাপ ফাইনাল হেরে ক্লাবে ফেরার পর নিজের ছন্দ খুঁজে পেতে মাত্র দুই ম্যাচ নিলেন লিওনেল মেসি। প্রথম ম্যাচে বদলি নেমে তেমন কিছু করতে না পারলেও, পরেরটিতে জোড়া গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করে দলকে জেতালেন ইন্টার মায়ামি তারকা।

লিগস কাপের ম্যাচে বৃহস্পতিবার ভোরে স্যান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দলের জয়ে দুই গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন মেসি। স্কোরশিটে নাম তোলা বাকি দুজন হলেন তেলাসকো সেগোভিয়া ও মাইকেল।

এই জয়ে লিগস কাপে দারুণ শুরু করল মায়ামি। প্রথম ম্যাচ জিতে বি গ্রুপে আপাতত দুই নম্বরে আছে মেসির দল।তবে ম্যাচের শুরুটা একদম ভালো ছিল না মায়ামির জন্য। চতুর্থ মিনিটেই ডেভিড রদ্রিগেজের গোলে লিড নেয় স্যান লুইস।

বেশিক্ষণ অবশ্য পিছিয়ে থাকতে হয়নি মেসিদের। ম্যাচের ১১ মিনিটে নোয়াহ অ্যালেনের পাসে চমৎকার ফিনিশিংয়ে ম্যাচে সমতা ফেরান আর্জেন্টাইন জাদুকর।

২৫ মিনিটের মাথায় আবার জাল কাঁপায় মায়ামি। তবে এবার ভিএআর দেখে বাতিল করা হয় গোল। পরের মিনিটেই অবশ্য নোয়াহর আরেকটি দারুণ পাসে বল জালে জড়িয়ে মায়ামিকে এগিয়ে দেন সেগোভিয়া।

প্রথমার্ধেই নিজেদের বাকি দুই গোল করে ফেলে স্বাগতিকরা। ম্যাচের ৪৪ মিনিটে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন নোয়াহ। এবার তার পাস ধরে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান মেসি।

বিরতিতে যাওয়ার আগে প্রথমার্ধে দেওয়া হয় ৭ মিনিট অতিরিক্ত সময়। এর সপ্তম মিনিটে মেসির কর্নার থেকে হেডে মায়ামির চতুর্থ গোল করেন মাইকেল।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫১ মিনিটে স্যান লুইসের হয়ে ব্যবধান কমান রাফা লরেন্তে। তবে এরপর আর গোলের দেখা পায়নি তারা। মায়ামিও পারেনি দ্বিতীয়ার্ধে জাল খুঁজে নিতে। তাই ৪-২ গোলেই শেষ হয় ম্যাচ।

গত মৌসুমের লিগস কাপে পাওয়া ৬ ম্যাচের নিষেধাজ্ঞার কারণে এদিন মায়ামির হয়ে খেলতে পারেননি লুইস সুয়ারেজ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মেসি-ম্যাজিক, মায়ামির দারুণ জয়

আপডেট সময় : ০১:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬