ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৫:১৬ অপরাহ্ন, রোববার, ২৮ জুন ২০২৬
  • / 95
109

৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই ফলাফলে মোট ১ হাজার ৩২০ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে।

রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৪৭তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ সর্বমোট ১ হাজার ৫২১ জনকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন প্রদান করা হয়েছে।

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেয়া শুরু হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

আপডেট সময় : ১০:৫৫:১৬ অপরাহ্ন, রোববার, ২৮ জুন ২০২৬