ঢাকা ১২:১১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 0

‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ছাড়েন তিনি।

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শফিকুর রহমান। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে সম্মেলনটির আয়োজন করছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ।

সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকরা অংশ নেবেন।

এদিকে, তুরস্ক সফর শেষে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন জামায়াতের আমির। সফর শেষে আগামী রোববার (১১ অক্টোবর) সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

আপডেট সময় : ১২:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬