ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রোববার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিশেষ সতর্কীকরণ নোটিশ ::
বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসসংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। এ জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com ই-মেইলেও তথ্য পাওয়া যাবে।

আজান খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / 21

তুরস্কে সদ্য সমাপ্ত ন্যাটো শীর্ষ সম্মেলনে সামরিক বা রাজনৈতিক চুক্তির চেয়েও বেশি নজর কেড়েছে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিষ্ট্রুন ফ্রস্তাদোত্তিরের একটি মন্তব্য। তুরস্কের মুসলিমদের আতিথেয়তা ও আজানের প্রশংসা করে তার করা মন্তব্যটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তুর্কি সংবাদমাধ্যম ইয়ানি সাফাকের ইংরেজি সংস্করণের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, তুরস্ক সফর শেষে আইসল্যান্ডের প্রধানমন্ত্রী তার এই মুগ্ধতার কথা প্রকাশ করেন। ওই পোস্টে ক্রিষ্ট্রুন ফ্রস্তাদোত্তিরের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, তুরস্কের মুসলিমদের সহনশীলতা ও আন্তরিক আতিথেয়তায় তিনি অত্যন্ত মুগ্ধ এবং তারা তাকে বেশ আন্তরিকভাবেই স্বাগত জানিয়েছে। আজানের ধ্বনি ও সুর তার কাছে অসাধারণ লেগেছে উল্লেখ করে তিনি খুব শিগগিরই আবারও তুরস্ক সফরে আসার আগ্রহ প্রকাশ করেছেন।

পোস্টটি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের অনেকেই তার এই বক্তব্যের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ এর সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছেন। তবে, ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সম্মেলনের ফাঁকে আইসল্যান্ডের প্রধানমন্ত্রীর এমন মন্তব্য বিশ্বমঞ্চে তুরস্কের চিরাচরিত ধর্মীয় সম্প্রীতি ও উদার আতিথেয়তার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছে, যা কূটনৈতিক মহলেও বেশ প্রশংসিত হচ্ছে।

এদিকে, এবারের ন্যাটো সম্মেলনে ভিন্ন মাত্রার আলোচনা তৈরি করেছে অতিথিদের দেওয়া একটি বিশেষ উপহার। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান সম্মেলনে অংশগ্রহণকারী অতিথিদের প্রত্যেককে একটি করে পিস্তল উপহার দিয়েছেন, যা বর্তমান বিশ্ব রাজনীতিতে বেশ কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আজান খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬