ইরানকে এবার পরোপুরি ধ্বংসের হুমকি ট্রাম্পের
- আপডেট সময় : ০৩:০১:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / 11
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার প্রকাশ্য হুমকির পর এবার ইরানকে কড়া পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
শনিবার (১১ জুলাই) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে ১০০০ মিসাইল তাক করে রাখা আছে। ইরান সরকার তাদের হুমকি বাস্তবায়নের ন্যূনতম চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আরও হাজার হাজার মিসাইল ইরানের দিকে ছোড়া হবে।’
তিনি আরও যোগ করেন, ‘মার্কিন সামরিক বাহিনী ইরানকে পুরোপুরি ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেবে— আল্লাহর প্রশংসা হোক!’
এর আগে মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করেছিলেন, ইরানকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে যে হরমুজ প্রণালী উন্মুক্ত এবং সেখান দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে আর কোনো হামলা হবে না। এর পরপরই ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে এই হুঁশিয়ারি দেন।
তবে তেহরান এখনও হরমুজকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং সেখান দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে শুল্ক আদায়ের সিদ্ধান্তে অনড় রয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে প্রণালিটিতে তিনটি জাহাজে ইরানের হামলার জেরে টানা কয়েকদিন ধরে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালিয়েছে। সূত্র: এপি


























চট্টগ্রাম অঞ্চলে বন্যা-পাহাড়ধসে ৬ দিনে ৪৩ প্রাণহানি