ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 57

সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১২ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। তবে বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতৃত্বাধীন বিরোধীদল।

এ দিন জাতীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করার জন্য প্রস্তাব দেন। কমিটিটি ১৭ সদস্যবিশিষ্ট হওয়ার কথা ছিল। কিন্তু বিরোধী দলকে সরকারি দলের পক্ষ থেকে পাঁচজনের নাম দেয়ার অনুরোধ করা হলে বিরোধী দল নাম দেয়নি। তারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে অনড় থাকার কথা জানায়।

বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। সংসদ সদস্য আখতার হোসেন জানান, সরকার সংবিধান সংশোধন কমিটিতে থাকার প্রস্তাব দিয়েছেন। সে কমিটিতে নৈতিক সমর্থন না থাকায় ওয়াকআউট করেছি।

এ বিষয়ে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের কমিটি করব। বিরোধীদের কাছ থেকে সদস‍্য নিতে চেয়েছি। সংবিধান সংশোধন ছাড়া বিকল্প নেই। বর্তমান সংবিধান অনুযায়ী দুটি শপথ নিতে পারে না, যা করণীয় তাদের নিয়ে করব। এই কমিটি সুপারিশ করবে। পাস করার মতো হলে সংসদ করবে। তারা যেটি (ওয়াকআউট) করেছে, না বুঝে করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আপডেট সময় : ১১:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬