ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ জুলাইয়ের পর বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 48

দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী অঞ্চলে গত কয়েকদিনের অতি বর্ষণের পর কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম, কারণ আগামী শুক্রবার (১৭ জুলাই) এর পর আবারও বৃষ্টিপাতের মাত্রা বাড়তে পারে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য জানান।

আবহাওয়াবিদ জানান, আজ সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের সব বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে। একই সঙ্গে তাপমাত্রা স্থানভেদে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

তিনি আরও জানান, আপাতত সব নদী ও সমুদ্রবন্দরগুলোর সতর্কবার্তা তুলে নেওয়া হয়েছে। এছাড়া, পাহাড়ধসের ব্যপারেও কোনো সতর্কতা নেই। তবে, চলতি মাসের শেষদিকে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

প্রসঙ্গত, টানা বর্ষণে রাজধানী ঢাকাসহ সারাদেশে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ১১০ মিলিমিটার আর, ঢাকায় ৪০ মিলিমিটার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

১৭ জুলাইয়ের পর বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধির সম্ভাবনা

আপডেট সময় : ০১:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬