ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: সুলতান সালাউদ্দিন টুকু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 21

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যারা গণতন্ত্রকে বুকে ধারণ করে গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আগামীর বাংলাদেশ নিয়ে তাদের যে স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার তা আমরা সকলে মিলে গড়ে তুলতে চাই। সব ধরনের অন্যায় অনাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সকালে জুলাই বিপ্লবের বীর শহিদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সঞ্চয় কুমার মহন্ত, জেলা বিএনপির সাবেক সদস্য সচির মাহমুদুল হক সানু প্রমুখ।

এ সময় জুলাই বিপ্লবে নিহতের পরিবার, আহত বীরযোদ্ধা, ছাত্র-জনতাসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই: সুলতান সালাউদ্দিন টুকু

আপডেট সময় : ০২:৩২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬