ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাহারোলে যৌথ কর্মপরিকল্পনা ও উন্নয়ন অংশীদারিত্ব কর্মশালা অনুষ্ঠিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 66

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কাহারোল এডিপি’র আয়োজনে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রমে অংশীদারিত্ব জোরদার এবং বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে একটি “পার্টনারশীপ বিল্ডিং মিটিং/ওয়ার্কশপ”কর্মশালা বৃহস্পতিবার কাহারোল এডিপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সম্পদের কার্যকর ব্যবহার, অভিজ্ঞতা বিনিময় এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, কাহারোল এডিপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস বলেন, “টেকসই উন্নয়নের জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যকর অংশীদারিত্বের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলা করা আরও সহজ হবে।”

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো: কামরুল হাসান, প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট, মিন্টু বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার, পলাশ ক্রশ, প্রোগ্রাম অফিসার, ডেভিড ফলিয়া, জুনিয়র প্রোগ্রাম অফিসার, মার্টিন সিংহ, স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা অফিসার।

কর্মশালায় অংশগ্রহণকারীরা আলোচনার মাধ্যমে বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে সুপারিশ উপস্থাপন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও কার্যকর ও ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে তুলতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মশালাটি অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কাহারোলে যৌথ কর্মপরিকল্পনা ও উন্নয়ন অংশীদারিত্ব কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬