ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যাদুর্গত নারীদের ঋণের কিস্তি-সুদ এক মাস মওকুফ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 41

বন্যাদুর্গত এলাকায় নারী উদ্যোক্তাদের জন্য এনজিও ঋণের কিস্তি-সুদ এক মাসের জন্য মওকুফ করা হবে বলে জানিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল। শুক্রবার দুপুরে বান্দরবান জেলা পরিষদে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, ‘এনজিও ঋণের কিস্তি-সুদ এক মাসের জন্য মওকুফ করা হবে। এ সুবিধার মেয়াদ আরও দুই-এক মাস বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।’

পার্বত্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সরকারের লক্ষ্য শুধু ত্রাণ বিতরণ নয়, ক্ষতিগ্রস্ত মানুষ যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে চেষ্টাও চলছে। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসনের কাজ চলবে। সেই সাথে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং কৃষি খাতের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এসময় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার গৃহপালিত পশুর জন্যও সরকারিভাবে বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানান মীর হেলাল। পরে তিনি জেলা শহরের বিভিন্ন এলাকা ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বন্যাদুর্গত নারীদের ঋণের কিস্তি-সুদ এক মাস মওকুফ

আপডেট সময় : ০৩:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬