ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 51
118

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের যেসব এলাকা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির জরিপ চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কার করা হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি সব ধরনের পুনর্বাসন করা হবে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।

ত্রাণ বিতরণ শেষে তিনি চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে, বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নিউজটি শেয়ার করুন

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬