বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স পদে নিয়োগ
- আপডেট সময় : ০২:৫১:১৭ অপরাহ্ন, রোববার, ১৯ জুলাই ২০২৬
- / 3
বাংলাদেশ সেনাবাহিনীতে ৪৪তম ডিএসএসসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস (এএফএনএস)–এর অধীনে নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এই এ নিয়োগে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: নার্স
পদসংখ্যা: অনুল্লেখিত
শিক্ষাগত যোগ্যতা
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। পাশাপাশি সরকার স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে।
শারীরিক যোগ্যতা
উচ্চতা: ন্যূনতম ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
ওজন: ন্যূনতম ৪৬ কেজি
বুকের মাপ: স্বাভাবিক ২৮ ইঞ্চি, প্রসারণে ৩০ ইঞ্চি
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়স সর্বোচ্চ ২৬ বছর হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিতা, বিবাহিতা, বিধবা ও তালাকপ্রাপ্তা সবাই আবেদন করতে পারবেন।
বেতন-ভাতা: সরকার নির্ধারিত বেতনক্রম অনুযায়ী বেতন ও সশস্ত্র বাহিনীর প্রচলিত অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
যারা আবেদন করতে পারবেন না: সেনা, নৌ বা বিমানবাহিনী কিংবা অন্য কোনো সরকারি চাকরি বা প্রশিক্ষণ থেকে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগকারীরা। আদালত কর্তৃক ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। নির্ধারিত সীমার বেশি দৃষ্টিশক্তির ত্রুটি থাকলে। দ্বৈত নাগরিকত্ব বা অন্য দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
আবেদনের নিয়ম: নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে Apply Now অপশনে ক্লিক করে 44th AFNS–এ আবেদন করতে হবে। আবেদন চলাকালীন অনলাইনে ফি পরিশোধ করা যাবে এবং সফলভাবে আবেদন সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার কল-আপ লেটার পাওয়া যাবে। এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।
আবেদন ফি: ১,০০০ টাকা।
আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬।



























পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি