ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতালেন শাকিরা-জাস্টিন বিবার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 33

বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও বিরতিতে দর্শকরা উপভোগ করেন ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ বিশ্বকাপ হাফটাইম শো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত প্রায় ২০ মিনিটের এই অনুষ্ঠান মাতান ম্যাডোনা, জাস্টিন বিবার, শাকিরা, বিটিএস, কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন এবং জনপ্রিয় মাপেটস চরিত্রগুলো।

প্রথমার্ধের বাঁশি বাজার পরপরই মাঠকে কনসার্ট মঞ্চে রূপ দেওয়া হয়। নির্ধারিত সময়ের দুই মিনিট পর উদ্বোধনী পরিবেশনায় মঞ্চে ওঠেন পপ তারকা ম্যাডোনা। এ সময় স্টেডিয়ামের বড় পর্দায় ব্রাজিলের কিংবদন্তি রোনালদো ও রোনালদিনহোকেও দেখা যায়।

এরপর কারমিট দ্য ফ্রগ, মিস পিগিসহ মাপেটস দলের সদস্যরা বিশেষ অর্কেস্ট্রার সঙ্গে ‘সেভেন নেশন আর্মি’ পরিবেশন করে দর্শকদের উচ্ছ্বসিত করেন। পরে মঞ্চে ওঠে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। তাদের পর কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার নিজের নতুন অ্যালবামের একটি গান পরিবেশন করেন।

বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ আবারও পরিবেশন করেন শাকিরা। সমাপনী পরিবেশনায় ক্রিস মার্টিনের সঙ্গে যোগ দেন মাপেটস চরিত্রগুলো ও শতাধিক শিশু শিল্পী।

ইতিহাসের প্রথম এই হাফটাইম শো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার পাশাপাশি বিতর্কও তৈরি করেছে। অনেকের মতে, দীর্ঘ বিরতি ম্যাচের ছন্দে প্রভাব ফেলতে পারে। অনুষ্ঠান শেষে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতালেন শাকিরা-জাস্টিন বিবার

আপডেট সময় : ০১:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬