কাহারোলে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্ম সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / 2
দিনাজপুরের কাহারোলে উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্ম, স্থানীয় পর্যায়ে প্রকল্প অংশগ্রহণকারী ও সেবা গ্রহিতাদের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে হেক্স/ইপার ও ইএসডিও এর আয়োজনে। দিনাজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি চিত্র ঘোষ এর সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এম.কে.এ জিন্নাত আলী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনিছুর রহমান, ইএসডিও থ্রাইড প্রকল্পের সমন্বয়কারী সেরাজুস সালেকিনের উপস্থাপনায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রোজেক্ট অফিসার ফারহানা সিদ্দিকী, হেক্স/ইপার টেকনিক্যাল অফিসার পাপন সরকার, হেক্স ইপার পার্টনারশীপ কো-অর্ডিনেটর অসীম রায়, ইএসডিও মোঃ মোস্তফা কামাল সহ আরো অনেকে।


























কাহারোলে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্ম সভা অনুষ্ঠিত