ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না, দেশের বাইরে ছিলাম: স্পিকার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 48

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সম্ভাবনায় থাইল্যান্ডে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে, দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) দুপর সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। দেশে ফিরে সাংবাদিকদের তিনি জানান, মেডিকেল চেকআপ শেষ হওয়ায় ব্যক্তিগত কাজে আগেই ফিরে এসেছেন।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

এরপর আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এটাই সংবিধানের বিধান।

রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন মাধ্যমে চলা আলোচনার প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি। তিনি পদত্যাগ করবেন কি না, সেটি সম্পূর্ণ তার বিষয়। এটি নিয়ে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না।

নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার কারণ জানতে চাইলে স্পিকার বলেন, আমার ২৬ জুলাই ফেরার কথা থাকলেও চিকিৎসা ও মেডিকেল চেকআপ শেষ হওয়ায় আমি আগেই দেশে ফিরেছি।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব স্পিকার পালন করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অপারগ হলে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তিন মাসের মধ্যেই জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি তার স্বাক্ষরযুক্ত লিখিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেবেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

ব্যক্তিগত চিকিৎসার জন্য গত ১৯ জুলাই ব্যাংকক সফরে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসা শেষ হওয়ায় তিনি শুক্রবারই দেশে ফেরেন। তার আগাম প্রত্যাবর্তনকে ঘিরে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না, দেশের বাইরে ছিলাম: স্পিকার

আপডেট সময় : ০২:২১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬