ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সম্ভাবনা নেই: এনডিটিভি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • / 8

নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মধ্যেও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে এনডিটিভি। কেন্দ্রীয় সরকারের শীর্ষ সূত্রের বরাত দিয়ে শুক্রবার (২৪ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

রাজধানী দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানানো হলেও সরকার তার পাশেই রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এক সরকারি সূত্রের ভাষ্য, ‘পদত্যাগই সবচেয়ে সহজ সিদ্ধান্ত। জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, আমরা তা পালন করব। জাতীয় পরীক্ষা সংস্থার (এনটিএ) সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। সেগুলো দ্রুত সমাধান করা হবে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অনেক চক্র ভেঙে দেওয়া হয়েছে, আরও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পদত্যাগের দাবির মধ্যেও ধর্মেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন। তিনি পবিত্র ‘বাহুদা যাত্রা’ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন, এক প্রবীণ সাংবাদিক ও স্বাধীনতা সংগ্রামীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশ্নফাঁসবিরোধী কঠোর পদক্ষেপের আশ্বাসসংবলিত ভিডিও বার্তাও পুনরায় শেয়ার করেছেন। এছাড়া ২২ জুলাই বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রীদের দুদিনব্যাপী সম্মেলনেও বক্তব্য দেন তিনি।

এদিকে শুক্রবার কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিজেপির দ্বিতীয় দফার রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকারের পক্ষে বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং। সিজেপির প্রতিনিধিদলে ছিলেন দলের জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

বৈঠক শেষে আশুতোষ রাঙ্কা বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে কেন্দ্র শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে। তবে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা ও এফআইআর প্রত্যাহারের দাবিতে সরকার নীতিগত সম্মতি দিয়েছে।

এর আগে শুক্রবার সকালে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক বলেন, সরকার যদি সংকটের সমাধান চায়, তবে তা কেবল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমেই সম্ভব।

এদিকে সরকারের পক্ষ থেকে কিছু দাবির বিষয়ে আশ্বাস পাওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে টানা ২৬ দিনের অনশন ভঙ্গ করেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক।

শিক্ষার্থীদের অসন্তোষ প্রশমনে কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব বিনীত জোশীকে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ে নতুন কর্মকর্তা নিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

নিউজটি শেয়ার করুন

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের সম্ভাবনা নেই: এনডিটিভি

আপডেট সময় : ০১:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬