ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারকে ‘জোকার’ বললেন রেমো সভাপতি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 5

কোপা দো ব্রাজিলে জয়ের পর প্রতিপক্ষকে খোঁচা দিয়ে বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের তারকা নেইমার। স্টেডিয়ামের টানেলে তার আচরণকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন রেমো সভাপতি অ্যান্তোনিও কার্লোস টেক্সেইরা। তিনি নেইমারকে ‘জোকার’ বলেও মন্তব্য করেছেন। খবর গোল ডটকমের।

কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচে রেমোকে ১–০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সান্তোস। ম্যাচের একমাত্র গোলটিতে অ্যাসিস্ট করেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা নেইমার। ৭৪ মিনিটে তার বাড়ানো বল থেকেই জয়সূচক গোল করেন রনি রুস্তিকো। দুই লেগ মিলিয়ে শেষ আট নিশ্চিত করে সান্তোস।

তবে ম্যাচের পর আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন নেইমার। মাঙ্গেইরাও স্টেডিয়ামে পুরো ম্যাচজুড়ে রেমোর সমর্থকদের কটূক্তির শিকার হন তিনি। খেলা শেষে ড্রেসিংরুমে ফেরার পথে দর্শকদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন। পরে মিক্সড জোনে প্রতিপক্ষের কর্মকর্তা ও সমর্থকদের সামনে নাচতে নাচতে বারবার ‘তোমরা বাদ পড়েছ’ বলে উল্লাস প্রকাশ করেন।

এতে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। রেমোর কয়েকজন কর্মকর্তা ও সমর্থক নেইমারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে কিছু সমর্থক ব্যারিকেড পেরিয়ে তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্টেডিয়াম ছাড়ার সময়ও নেইমারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান একদল সমর্থক।

ম্যাচ শেষে ব্রাজিলের গণমাধ্যম ও ফ্লুক্সোকে দেয়া প্রতিক্রিয়ায় রেমো সভাপতি অ্যান্তোনিও কার্লোস টেক্সেইরা নেইমারের আচরণের তীব্র সমালোচনা করেন। তার ভাষ্য, এমন আচরণের কোনো প্রয়োজন ছিল না। তিনি নেইমারকে ‘জোকার’ আখ্যা দিয়ে বলেন, প্রতিপক্ষের সমর্থকদের উসকে দেয়া একজন তারকা ফুটবলারের সঙ্গে মানানসই নয়। পাশাপাশি এমন ব্যক্তিদের শিশু-কিশোরদের আদর্শ হিসেবে তুলে ধরার প্রবণতারও সমালোচনা করেন তিনি।

এদিকে সম্প্রতি জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেইমার। ক্লাব ক্যারিয়ার নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়ে তিনি বলেছেন, ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ পূরণ করবেন। এরপরই নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নেইমারকে ‘জোকার’ বললেন রেমো সভাপতি

আপডেট সময় : ০৫:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬