ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাহারোলে ৮৮ কেজি গাঁজাসহ ২ জন আটক

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / 3

দিনাজপুরের কাহারোল থানা পুলিশ এক অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে আদালতে সোপর্দ করেছেন।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিমুর রহমান সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মোঃ মনিরুজ্জামান ও একদল পুলিশ ফোর্সসহ গত ৪ আগস্ট’ রাত আনুমানিক পৌনে ৪ টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের (ঠাকুরগাঁও-দিনাজপুর) মহাসড়কের ১১মাইল এলাকায় তোফাজ্জল হোসেনের দোকানের সামনে ১টি পিক-আপ ভ্যানে তল্লাশী চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গড়নূরপুর গ্রামের মনমত চন্দ্র রায়ের ছেলে শ্রী রঞ্জন চন্দ্র রায়(২৮) ও চিরির বন্দর উপজেলার রানারপুর গ্রামের আব্দুল রশিদের ছেলে মোঃ শফিকুল ইসলামকে (৫২) আটক করা হয়। উদ্ধারকৃত ৮৮ কেজি গাঁজার আনুমানিক ১৭ লক্ষ ৬০ হাজার টাকা। আটককৃত ব্যক্তিদেরকে গতকাল বুধবার দুপুরে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪ তারিখ-৫ আগস্ট’২৬ ইং।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কাহারোলে ৮৮ কেজি গাঁজাসহ ২ জন আটক

আপডেট সময় : ১২:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬