শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
- আপডেট সময় : ০১:৫৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 8
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী ও যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না তারা আর বেশি সময় চালিয়ে যেতে পারবে।’
এদিকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বাড়ানোর লক্ষ্যে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি ব্যবস্থা চূড়ান্ত করার কাছাকাছি রয়েছে দেশ দুটি।
তবে ইরান একাধিকবার স্পষ্ট করেছে, যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার বিষয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সরাসরি কোনো আলোচনা চলছে না।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের বিষয়ে সরাসরি আলোচনা না থাকলেও ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে সমঝোতার চেষ্টা চলছে। সূত্র: আল-জাজিরা
























২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু