৫ ক্লাব প্রত্যাখ্যান করেছিল দিওমান্দেকে
- আপডেট সময় : ০১:১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 14
২০২৫ সালে লেগানেসের সঙ্গে চুক্তি। সেখানে ১০টি ম্যাচ খেলেই জার্মান ক্লাব আরবি লাইপজিগে। বছর না ঘুরতেই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে রেকর্ড চুক্তি। ইয়ান দিওমান্দের পথচলা স্বপ্নের মতো মনে হলেও শুরুতে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়েই যেতে হয়েছে আইভরি কোস্টের এই ভার্সেটাইল উইঙ্গারকে।
নিজের দেশে স্কাউটদের চোখে পড়ার পর নানা চড়াই-উতরাই পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেটোনা বিচে ‘ডিএমই একাডেমি’ নামের একটি বেসরকারি স্পোর্টস একাডেমিতে যোগ দেন দিওমান্দে। সেখানে নিজের আধিপত্য বজায় রেখে চেলসি, ক্রিস্টাল প্যালেস, বোর্নমাউথ, রেঞ্জার্স, কলোরাডো র্যাপিডস এবং শার্লট এফসির মতো ক্লাবগুলোতে ট্রায়াল দেওয়ার সুযোগ পান তিনি।
এখন শুনতে অবিশ্বাস্য মনে হলেও, সেই সময় এই দলগুলোর প্রতিটিই দিওমান্দেকে প্রত্যাখ্যান করেছিল। সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিল। ঠিক তখনই সুযোগটি কাজে লাগায় লেগানেস। সৌজন্যে ডিএমই একাডেমির সঙ্গে সরাসরি যোগাযোগ হয় তার। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত ডিএমই-এর স্পোর্টিং ডিরেক্টর থাকা টড ইজন সম্প্রতি ইএসপিএন-কে বলেন, “বিষয়টি অনেকে জানেন না, তবে লেগানেসের মালিক (জেফ লুহনৌ) হিউস্টনে ব্লু ক্রো নামের একটি ইনভেস্টমেন্ট গ্রুপ চালান। তিনি আমাদের আফ্রিকার স্কাউটিং গ্রুপটিতে অর্থায়ন করতেন। কোনো কারণে আফ্রিকান সহযোগীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হলে তিনি দিওমান্দে ও অন্য এক খেলোয়াড়কে লেগানেসে নিয়ে আসার সিদ্ধান্ত নেন।”
ফ্রি ট্রান্সফারে লেগানেসে এলেও ২০২৪ সালের ১৪ নভেম্বর ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তিনি পেশাদার চুক্তিতে সই করতে পারেননি। ফলে তিনি ক্লাবে যোগ দেন মৌসুমের মাঝপথে। ততদিনে যুক্তরাষ্ট্র থেকে সঙ্গে করে আনা চোটের কারণে স্কোয়াডে সুযোগ পেতে এবং অভিষেক হতে তাঁর মার্চ ২০২৫ পর্যন্ত অপেক্ষা করতে হয়।
ক্লাবে আসার আগে লেগানেসের কর্তারা উইঙ্গার দিওমান্দেকে কেবল ভিডিওতেই দেখেছিলেন। কিন্তু সুস্থ হয়ে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যখন তিনি অনুশীলন শুরু করেন, তাঁর পারফরম্যান্স অন্য সবার চেয়ে এতটাই উঁচুতে ছিল যে সবার চোখ কপালে উঠে যায়।
অবস্থা এমন দাঁড়ায় যে, কেবল দিওমান্দেকে দেখার জন্যই মূল দল এবং অনূর্ধ্ব-১৯ ও রিজার্ভ দল মিলিয়ে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করে লেগানেস। সেখানে দিওমান্দে এক রূপকথা লিখেছিলেন—দুর্দান্ত সব ড্রিবলিংয়ে প্রথম দলের অভিজ্ঞ ডিফেন্ডারদের পরাস্ত করে জোড়া গোল করেন তিনি।
রেডিও স্টেশন ‘কোপে’-তে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক অধিনায়ক সের্হিও গঞ্জালেস সেই অভিজ্ঞতা স্মরণ করে বলেন, “ওর প্রথম টাচ দেখেই আমরা বুঝেছিলাম ও বিশেষ কিছু।” তৎকালীন প্রধান কোচ বোরহা হিমেনেজ চোটের আশঙ্কায় তাঁকে দ্রুত মাঠ থেকে তুলে নিতে বলেন। কোচ বুঝে গিয়েছিলেন—রেলিগেশন বাঁচানোর লড়াইয়ে এই ছেলেকে এখনই তাঁর মূল দলে দরকার!



























সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে