ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ডে স্কুলে গোলাগুলিতে ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 7

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নোনথাবুরির ডেবসিরিন নামে একটি স্কুলে গোলাগুলির ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

থাইল্যান্ড পুলিশের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। স্কুলে সন্দেহভাজন হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে নবম শ্রেণির ১৪ বছর বয়সী এক ছাত্রকে ঘটনাস্থলে অস্বাভাবিক মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, গুলাগুলির ঘটনার পর ছাত্রছাত্রী ও স্কুল কর্মীদের প্রাণ বাঁচাতে দৌড়াতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী উক্ত স্কুলের আশপাশ থেকে জনসাধারণকে দূরে থাকতে বলেছে।

উল্লেখ্য, ডেবসিরিন স্কুলের শাখা থাইল্যান্ড জুড়ে রয়েছে এবং এটি শিক্ষাগত মর্যাদার প্রতীক হিসেবে ব্যাপকভাবে পরিচিত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

থাইল্যান্ডে স্কুলে গোলাগুলিতে ৭ জন নিহত

আপডেট সময় : ০১:৫৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬