ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রোববার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের ফের উৎপাদন শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / 9

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে উৎপাদিত ৫০-৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

আজ শনিবার সকাল ৯ টা ৪৩ মিনিট থেকে এই ইউনিটের উৎপাদন শুরু করা হয়। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, হঠাৎ করেই শুক্রবার সকালে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ওই ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে করে এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

এই কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ৩নং ইউনিটটি চালু রয়েছে এবং এই ইউনিট থেকে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে। আর এই কেন্দ্রের ২নং ইউনিটটি দীর্ঘ ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের ফের উৎপাদন শুরু

আপডেট সময় : ০২:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬