ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 8

এনবিসির ‘হিরোস’ সিরিজে অভিনয় করে ব্যাপক খ্যাতি পাওয়া হেইডেন প্যানেটিয়েরে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৬ বছর। রোববার হেইডেন প্যানেটিয়েরের প্রতিনিধি এবিসি নিউজ-কে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তার প্রতিনিধি এক বিবৃতিতে বলেন, গভীর শোকের সঙ্গে আমরা আমাদের প্রিয় হেইডেনের মর্মান্তিক মৃত্যুর খবর জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, তিনি ছিলেন অসাধারণ এক আলোকবর্তিকা এবং প্রকৃতির এক শক্তিশালী সত্তা, যিনি তাকে যারা চিনতেন তাদের প্রত্যেকের জীবনে অপরিমেয় ভালোবাসা ও আনন্দ এনে দিয়েছেন—এবং পর্দায় তাকে দেখা কোটি কোটি দর্শকের জীবনেও।

তার মৃত্যুর কারণ বা কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

সাবেক এই শিশুশিল্পী ও এক সন্তানের মা সম্প্রতি তার স্মৃতিকথা ‘দিস ইজ মি: এ রেকনিং’-এ শৈশব থেকেই আলোচনার কেন্দ্রে বেড়ে ওঠা, সন্তান জন্মের পর বিষণ্নতা এবং মাদকাসক্তির সঙ্গে তার লড়াই নিয়ে খোলামেলা কথা বলেছেন। বইটি মে মাসে প্রকাশিত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী

আপডেট সময় : ০১:০১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬