ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন উসাইন বোল্ট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 5

ফুটবলের প্রতি ভালোবাসা নতুন নয় কিংবদন্তি অ্যাথলেট উসাইন বোল্টের। আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ও ১০০ মিটারের বিশ্বরেকর্ডধারী এই তারকা এবার যুক্ত হয়েছেন ইংল্যান্ডের ফুটবলে।

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, উইথেনশ ভেটস এফসিতে ওয়েবসাইটে নিবন্ধিত হয়েছেন বোল্ট। তবে ক্লাবটির পক্ষ থেকে বোল্টের নিবন্ধন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উইথেনশ এফসি ইংল্যান্ডের ম্যানচেস্টারের বিখ্যাত ভেটেরান বা প্রবীণ ফুটবল দল। দলটি চেশায়ার ভেটেরান্স ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খেলে। উইথেনশ ভেটস এফসিতে খেলার জন্য সর্বনিম্ন বয়স ৩৫ বছর হতে হয়।

এরই মধ্যে উইথেনশ ভেটস দলে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড ও লিভারপুলের সাবেক স্ট্রাইকার এমিল হেসকি, সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক অ্যান্টোনিও ভ্যালেন্সিয়া, প্রিমিয়ার লিগজয়ী জোলিয়ন লেস্কট ও ড্যানি ড্রিঙ্কওয়াটার।

এ ছাড়া দলটির স্কোয়াডে রয়েছেন এভারটনের সাবেক স্ট্রাইকার ওউমার নিয়াসে, নিউক্যাসলের সাবেক ফরোয়ার্ড পাপিস সিসে, ম্যানচেস্টার সিটির সাবেক খেলোয়াড় স্টিফেন আইরিশ ও নেডাম ওনুয়োহা। ফলে ভেটেরান লিগের এই দলটি সাবেক তারকা ফুটবলারদের এক মিলনমেলায় পরিণত হয়েছে।

বোল্ট অবশ্য ফুটবলে নতুন নন। ২০১৭ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের পর ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অবসর নিয়ে পেশাদার ফুটবলে ক্যারিয়ার গড়ার চেষ্টা করেছিলেন তিনি।

২০১৮ সালে অস্ট্রেলিয়ান এ-লিগের দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে একটি প্রীতি ম্যাচে জোড়া গোল করে আলোচনায় আসেন বোল্ট। পরে ক্লাবটির সঙ্গে চুক্তিও করেছিলেন তিনি। এর আগে মাল্টার ক্লাব ভ্যালেত্তার দেওয়া দুই বছরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এই স্প্রিন্টার।

তবে মেরিনার্সে বোল্টের যাত্রা দীর্ঘ হয়নি। মাত্র আট সপ্তাহ পর ক্লাবটি ছাড়েন তিনি। ২০১৯ সালের শুরুতে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।

অ্যাথলেটিকসে বোল্টের কীর্তি অবশ্য বোল্টকে সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জ্যামাইকান এই তারকা ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডের মালিক। ২০০৯ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দুই ইভেন্টেই বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন উসাইন বোল্ট

আপডেট সময় : ০১:২৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬