ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাকাই টেস্টে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৮:৫৬ অপরাহ্ন, রোববার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 5

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাই টেস্টে বড় হার দেখল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৫১ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।

রোববার (২৩ আগস্ট) টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাচের ফল নির্ধারিত হয়। প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। এবার ৯৫ রানে গুটিয়ে যায় দলের ইনিংস।

দ্বিতীয় দিনের সকালে অস্ট্রেলিয়ার বাকি দুই উইকেট তুলে নিতে বাংলাদেশের প্রায় এক ঘণ্টা সময় লাগে। এর আগে প্রথম ইনিংসে ২১০ রান করে অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশের চেয়ে ১৪৬ রানের লিড পায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে ৭ উইকেট নেন শরীফুল ইসলাম।

বড় লিডের পরও বাংলাদেশের সামনে ম্যাচ বাঁচানোর সুযোগ ছিল। হাতে যথেষ্ট সময় থাকলেও ব্যাটসম্যানরা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

তানজিদ হাসান তামিম হুক করতে গিয়ে আউট হন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুক্ষণ উইকেটে থাকার পর ডাউন দ্য উইকেটে এসে লং অফে ক্যাচ দেন। লিটন দাসও রানের খাতা খুলতে পারেননি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টে ব্যাট করতে নেমে তিন ইনিংসেই ডাক মেরেছেন লিটন।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে একপ্রান্ত আগলে রাখেন মুশফিকুর রহিম। ৮০ বল খেলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। তবে অন্য ব্যাটসম্যানদের দ্রুত বিদায়ে দলকে বড় পরাজয় থেকে বাঁচাতে পারেননি।

ম্যাকাই টেস্টে হারলেও এই সিরিজ বাংলাদেশের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে প্রথম টেস্টেই ডারউইনে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে হেরে সিরিজ ১-১ সমতায় শেষ করল টাইগাররা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ম্যাকাই টেস্টে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

আপডেট সময় : ০২:০৮:৫৬ অপরাহ্ন, রোববার, ২৩ অগাস্ট ২০২৬