ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 4

ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল-জাজিরার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ কথা জানান।

বাঘেই বলেন, যুক্তরাষ্ট্রের এই নীতির কোনো মানে নেই। কারণ ওয়াশিংটন এমন নিষেধাজ্ঞার ঘোষণা দিচ্ছে, যেগুলো আগে থেকেই কার্যকর রয়েছে।

তিনি বলেন, বাহরাইনের সঙ্গে ইরানের কার্যত কোনো উল্লেখযোগ্য অর্থনৈতিক লেনদেন নেই। এরপরও যুক্তরাষ্ট্র বাহরাইনকে সামনে এনে তাদের অর্থনৈতিক চাপের জোট কার্যকর বলে দেখানোর চেষ্টা করছে।

এর আগে, আজ যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরানের ওপর আর্থিক চাপ বজায় রাখার বিষয়ে তিনি বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খলিফা আল খলিফের সঙ্গে কথা বলেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল ইরান

আপডেট সময় : ০১:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬