ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানসিটি ছেড়ে নতুন ঠিকানায় গনসালেস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / 3

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার নিকো গনসালেসকে দলে ভেড়াল নিউক্যাসল ইউনাইটেড। ক্লাবটির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন ২৪ বছর বয়সী গনসালেস। ঠিক কতদিনের চুক্তি সেটি অবশ্য প্রকাশ করেনি নিউক্যাসল।

গনসালেসের জন্য প্রাথমিকভাবে সিটিকে ৪৬ মিলিয়ন পাউন্ড দেবে নিউক্যাসল। বিভিন্ন শর্ত পূরণ হলে বেড়ে ৫২ মিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে।

নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গনসালেস। এই স্প্যানিশ মিডফিল্ডার বলেন, ‘এই অসাধারণ ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। ক্লাব ও শহর সম্পর্কে শুধু ভালো কথাই শুনেছি। এখানে থাকতে এবং এই প্রকল্পের অংশ হতে আমি রোমাঞ্চিত।’

নিউক্যাসলের কালো-সাদা জার্সি নিয়েও নিজের ভালো লাগার কথা জানিয়েছেন গনসালেস, ‘আমি ইতোমধ্যে কালো-সাদা জার্সিটাকে ভালোবেসে ফেলেছি। মাঠে এই ক্লাবের হয়ে এটি পরার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পোর্তো থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন গনসালেস। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৫৯ ম্যাচ খেলেছেন তিনি।

২৪ বছর বয়সী গনসালেসকে পেয়ে উচ্ছ্বসিত নিউক্যাসলের নতুন কোচ মাতিয়াস জেইসলে। তিনি বলেন, ‘নিকোকে নিউক্যাসল ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে দেখতে পেরে আমি খুব খুশি। সে মাঠের গুরুত্বপূর্ণ একটি জায়গায় দারুণ মান ও শীর্ষ পর্যায়ের অভিজ্ঞতা নিয়ে এসেছে।’

কিছুদিন আগেই অবশ্য গনসালেস জানিয়েছিলেন, ম্যানচেস্টার সিটি ছাড়ার ইচ্ছা তার ছিল না। তবে পরিস্থিতি বদলে যায় সিটি লিলের মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দির জন্য ৮৫.৬ মিলিয়ন পাউন্ডের চুক্তি সম্পন্ন করায়। এর আগে নটিংহ্যাম ফরেস্ট থেকে এলিয়ট অ্যান্ডারসনকেও ১১৬ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে সিটি।

চলতি মৌসুমে সিটির হয়ে গনসালেসের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ে। বোর্নমাউথের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে বেঞ্চে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি তিনি। ম্যাচটি ছিল সিটির নতুন কোচ এনজো মারেস্কার অধীনে প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচ।

গনসালেসের বিদায়ে চলতি গ্রীষ্মে ম্যানচেস্টার সিটি থেকে বিদায় নেওয়া মিডফিল্ডারের সংখ্যা দাঁড়াল চার। এর আগে বের্নার্দো সিলভা, রদ্রি ও তিজ্জানি রেইনডার্স ক্লাব ছেড়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ম্যানসিটি ছেড়ে নতুন ঠিকানায় গনসালেস

আপডেট সময় : ০১:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬