ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, রোববার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিলাওয়াল ভুট্টো বিয়ের পিঁড়িতে, হবু স্ত্রীর পরিচয় কেন গোপন?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:০২:৩২ পূর্বাহ্ন, রোববার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 7

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বিয়ে করতে যাচ্ছেন। ইতোমধ্যে তাঁর আংটিবদল সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি আউসাফ। তবে হবু স্ত্রীর নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, বিলাওয়ালের বিয়ের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে। পুরো আয়োজন গোপনীয়তা বজায় রেখে করা হচ্ছে। হবু স্ত্রী একজন ইউরোপীয় নাগরিক বলে সূত্রের দাবি।

বিলাওয়ালের বিয়ে নিয়ে পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে সূত্রের দাবি, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই পাকিস্তানের প্রেসিডেন্ট ও বিলাওয়ালের বাবা আসিফ আলী জারদারি বর্তমানে অস্ট্রিয়ায় অবস্থান করছেন।

গত ২৭ আগস্ট ব্যক্তিগত সফরে অস্ট্রিয়ায় যান জারদারি। আগামী ৩১ আগস্ট পর্যন্ত তাঁর সেখানে থাকার কথা রয়েছে। বিলাওয়ালের বিয়ের প্রস্তুতির সঙ্গে তাঁর এই সফরের যোগসূত্র রয়েছে বলে সূত্রটি দাবি করেছে।

৩৭ বছর বয়সী বিলাওয়াল ভুট্টো ১৯৮৮ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বেনজির ভুট্টো ও আসিফ আলী জারদারির ছেলে হিসেবে পাকিস্তানের রাজনীতিতে তাঁর পরিচিতি দীর্ঘদিনের। তাঁর ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়েও দেশটির রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে।

এবার আংটিবদলের খবর প্রকাশ পেলেও হবু স্ত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে। ফলে বিলাওয়ালের জীবনসঙ্গী কে হচ্ছেন, তা নিয়ে পাকিস্তানের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

২০১৮ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন বিলাওয়াল। পরে ২০২২ সালের এপ্রিলে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

তবে বিয়ে ও হবু স্ত্রী সম্পর্কে এখনো বিলাওয়াল ভুট্টো বা তাঁর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। ফলে বিয়ের তারিখ, আয়োজন ও তাঁর জীবনসঙ্গীর পরিচয়—সবকিছুই আপাতত গোপন থাকছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিলাওয়াল ভুট্টো বিয়ের পিঁড়িতে, হবু স্ত্রীর পরিচয় কেন গোপন?

আপডেট সময় : ১১:০২:৩২ পূর্বাহ্ন, রোববার, ৩০ অগাস্ট ২০২৬